শনিবার, ০৮:৫০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

অভিযোগ তুলে না নেওয়ায় বাড়িতে হামলা-ভাঙচুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার পঠিত

থানা থেকে অভিযোগ প্রত্যাহার না করায় পৌর কর্মচারীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে গৌরীপুর পৌরসভার সতিষা গ্রামে পৌর কর্মচারী মো. দেওয়ান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রতিপক্ষ রফিকুল্লাহ (৪০) ও তার লোকজনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

দেওয়ান হোসেনের ছেলে আনোয়ার হোসেন শরীফ জানান, প্রতিবেশী রফিকুল্লাহ পূর্বশত্রুতার জেরে চাঁদা দাবিসহ তাদেরকে নানা হুমকি দিয়ে আসছিলেন। চাঁদা না পেয়ে ক্ষুব্দ হয়ে রফিকুল্লাহ ও তার লোকজন গত ২১ সেপ্টেম্বর তার বাবাকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশের সহায়তায় ওইদিন ঘটনাস্থল থেকে তার বাবাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর গৌরীপুর থানায় অভিযোগ করেন তার বাবা।

তিনি জানান, সেই অভিযোগ থানা থেকে প্রত্যাহারের জন্য তাদের পরিবারের লোকজনকে কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল রফিকুল্লার ভাগ্নে মিজানুর রহমান। অভিযোগ প্রত্যাহার না করায় ঘটনার দিন রাতে তাদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় তার মা জরিনা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন,  রফিকুল্লাহ (৪০), মিজানুর রহমান (২৫), আনার হোসেন আকাশ (২১), কাইয়ুম মিয়া (২১), রিয়াদ হোসেন (১৫), নাজিম উল্লাহ (২২), জাহানারা বেগমসহ  (৩০) অজ্ঞাত আরও ১০ জন।

এ হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে রফিকুল্লাহ সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

গৌরীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ হামলার ঘটনায় গৌরীপুর থানায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পৌর কর্মচারী স্ত্রী জরিনা বেগম (৫৫)। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com