শুক্রবার, ০৩:৫২ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২২৫ বার পঠিত

বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফ উপকূলে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে এবং দুই শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হচ্ছে।

মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

আরো জানা গেছে, নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু। তবে সাগর থেকে সাঁতার কেটে যারা তীরে ফিরে এসেছেন, তাদের কোস্টগার্ড ও পুলিশ আটক করেছে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো: দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসেন বলেন, সকালে জেলেরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে কোস্টগার্ডকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ওই রোহিঙ্গাদের উদ্ধার করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com