মঙ্গলবার, ০৮:৫৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট ৩০ অক্টোবর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৭০ বার পঠিত

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপগুলোতে লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা প্রথম রাউন্ডে বিরাট ব্যবধানে জিততে যাচ্ছেন— এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

তবে অপ্রত্যাশিত শক্তিমত্তা প্রদর্শন করে প্রতিদ্বন্দ্বী জাইর বলসোনারো তা ভুল প্রমাণ করেছেন।

ফলে লুলা না বলসোনারো, কে হবেন ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট তা নির্ধারিত হবে রানঅফ বা দ্বিতীয় রাউন্ডের ভোটে।

দেশটির নির্বাচন কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, ৩০ অক্টোবর রানঅফ ভোট নেওয়া হবে। খবর রয়টার্সের।

ব্রাজিলের জাতীয় নির্বাচনি কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ৯৫ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট লুলা, আর বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট।

কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় রাউন্ডে গড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com