শনিবার, ০১:১০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার পঠিত

কুষ্টিয়ায় বাস মালিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। কুষ্টিয়া ও মেহেরপুরের বাস মালিক ও শ্রমিকদের পাঁচ সংগঠনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে কুষ্টিয়া বাস, মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মাসুদ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার সকালে বাস মা‌লিক ও শ্রমিদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া বাস মালিকরা ধর্মঘট শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মালিক সমিতির সভাপতি মাসুদ শেখ বলেন, ‘নিষেধ অমান্য করে কুষ্টিয়া-মেহেরপুর রুটের লোকাল যাত্রীদের ঢাকার বাসে বহন করে আসছে কিছু শ্রমিক। তাদের দীর্ঘদিন ধরে নিষেধ করা হলেও তারা লোকাল যাত্রী বহন করে। এটা বন্ধ করার জন্য কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মেহেরপুর জেলার গাংনী অংশে একটি চেকপোস্ট বসানো হয়।’
তিনি নান, ‘গত শনিবার ওই চেকপোস্টের লোকজন ঢাকার বাসে লোকাল যাত্রী ওঠানো হয়েছে কি না, সেটা চেক করতে গেলে, মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের ১০ থেকে ১২ জন শ্যামলী বাস থেকে নেমে তাদের বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে তার প্রতিবাদে রোববার সারাদিন কুষ্টিয়া-মেহেরপুর রুটে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।’

তিনি আরও জানান, ‘রোববার রাতে মেহেরপুর বাস মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে কুষ্টিয়ার বাস মালিক ও শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। পরে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com