শনিবার, ১০:৪৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরেই সড়কে ঝরেছে ৫১৭ প্রাণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৫১ বার পঠিত

সারাদেশে প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা না হওয়াটাই যেন এক অলৌকিক বিষয়। এ নিয়ে এত আলোচনা, আন্দোলন ও নির্দেশনার পরও সড়ক দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না।

গতকাল আমাদের সময়ের এক প্রতিবেদনে জানা গেছে, শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে সেভ দ্য রোড জানায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১৭ জন। এ ৩০ দিনে ৩ হাজার ৫৯৫টি দুর্ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন ৩ হাজার ২৮০ জন। অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের কারণে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ২৫৯টি, এতে আহত হয়েছেন ৫১৪ জন, নিহত ৬৮ জন এবং নিখোঁজ রয়েছেন ১২ জন। রেলপথে ১৭৮টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭৪ জন এবং নিহত হয়েছেন ১৪ জন।

দুর্ঘটনার অন্যতম কারণগুলো উল্লেখ করেছে- বাইকলেন না থাকা, নিয়ম না মেনে নির্ধারিত গতির চেয়ে দ্বিগুণ গতিতে বাহন চালানো, যাত্রীদের অসাবধানতার সঙ্গে পথচলা। এ ছাড়া আরও অনেক কারণ রয়েছে। আর বিভিন্ন অসতর্কতার কারণে এভাবে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু কিংবা আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না, দুর্ঘটনার শিকার হয়ে যেভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন এটি একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষকে প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, যানবাহনে চড়তে হয়। চলার পথেই আর কত মানুষের এভাবে মৃত্যু হবে! আমার কি কোনোভাবেই প্রতিরোধ করতে পারব না?
যখন গাড়ির গতি বৃদ্ধি ছাড়াও মহাসড়কে বড় যানবাহনের সঙ্গে ছোট যানবাহন চলার কারণে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ আসছে, তখন এ বিষয়টি বিবেচনা করে সঠিক পদক্ষেপ নিশ্চিত করতে হবে দ্রুত। দুর্ঘটনার নেপথ্যের কারণগুলো বিচার-বিশ্লেষণ করে সে অনুযায়ী নিতে হবে সুষ্ঠু পদক্ষেপ। বিচারহীন, প্রতিকারহীন অবস্থায় কোনো কিছু চলতে থাকলে এর পুনরাবৃত্তি তো ঘটবেই। তাই দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। দুর্ঘটনা প্রতিরোধের উপায় নিয়ে ভাবতে হবে। সামগ্রিকভাবে দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টরা যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে দৃঢ় এবং আন্তরিক হবেন- এমনটিই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com