মঙ্গলবার, ০৮:০৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

ইরানে বিপ্লবী গার্ডসের আরেক কর্নেল নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে গতকাল শুক্রবার ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনীর দুই কর্নেলসহ নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি, টিআরটি ওয়ার্ল্ড।

গত ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশি হেফাজতে মারা যান মাহশা আমিনি (২২)। এরপর থেকে মাহশার মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে চলছে তুমুল বিক্ষোভ। এখন পর্যন্ত বিক্ষোভে ৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে গতকালের এই বন্দুকযুদ্ধের সঙ্গে মাহশা আমিনির প্রতিবাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

আজ শনিবার ইসলামি বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে জানায়, ইরানি বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল হামিদ রেজা হাশেমি গতকালের সংঘর্ষে আহত হওয়ার পর মারা গেছেন।
এতে করে শুক্রবার জাহেদান শহরে এক পুলিশ স্টেশনের কাছে গোলগুলির ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে আঞ্চলিক গভর্নর হোসেইন কিয়াবানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০ জন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে,ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনীর প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলি মোসাভিও গোলাগুলিতে নিহত হয়েছেন। এরপরেই আজ আরেক আহত কর্নেল মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশ আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী। এটি ইরানের একটি দারিদ্র্যপীড়িত প্রদেশ। এটি মাদক কারবারিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাতের অন্যতম অঞ্চল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com