বুধবার, ০৯:৩১ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

কুয়েতের জাতীয় পরিষদ নির্বাচনে ৬০ ভাগ বিরোধীদের দখলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার পঠিত

কুয়েতের জাতীয় পরিষদ নির্বাচনে ৫০ টি আসনের ৬০ ভাগ বিরোধীদের দখলে রয়েছে। শুক্রবার সকালে সংসদীয় নির্বাচনের এ প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফলাফল অনুসারে নতুন করে গঠিত সংসদের ৫০ জন সদস্যের মধ্যে আগের সংসদের মাত্র ২৩ জন সদস্য তাদের আাসন ধরে রাখতে পেরেছেন। এছাড়া ২৭ জন নতুন সদস্য সংসদে স্থান পেয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদ নির্বাচনে ৩০৫ জন প্রার্থী ছিলেন। যেখানে নারী প্রার্থী ২২ জন। প্রতিনিধিদের মধ্যে সাত থেকে নয়জন শিয়া মতাবলম্বী। এছাড়া দু’জন প্রার্থী কারাগারে থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

কুয়েতের মুসলিম ব্রাদারহুডকে ইসলামিক কনসটিটিউশনাল মুভমেন্ট (হাদাস) বলা হয়। তারা এবারের নির্বাচনে পাঁচটি আসন পেয়েছে। আগের নির্বাচনেও এ সংখ্যা একই ছিল।

এছাড়া গত নির্বাচনে যেখানে কোনো নারী প্রতিনিধি ছিল না, সেখানে এবার দুজন নারী রয়েছেন।

বৃহস্পতিবার উপসাগরীয় দেশ কুয়েতের ভোটারররা দু’বছরের মাথায় আবারো সংসদীয় নির্বাচনে ভোট দিলো।

গত মাসে, প্রিন্স ক্রাইন প্রিন্স মেশাল আল-আহমাদ-সাবাহ আমিরের নির্দেশে জাতীয় পরিষদ ভেঙে দেন। সরকার ও আইনসভার বিপরীত অবস্থানের কথা উল্লেখ করে এ নির্দেশনা দেয়া হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com