শনিবার, ০৬:৫৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজা ছাড়তে ইসরায়েল কি রাজি, সংকটে নেতানিয়াহু আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চায় পিছিয়ে ডাকসু বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

বুরকিনা ফাসোর সামরিক নেতাকে উৎখাত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

বুরকিনা ফাসোর সামরিক নেতা পল-হেনরি ডামিবাকে উৎখাত করা হয়েছে, সরকার ভেঙে দেয়া হয়েছে এবং সংবিধান ও ঐতিহ্যবাহী সনদ স্থগিত করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রারোর জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ইব্রাহিম শুক্রবার রাতে বলেন, সেনাবাহিনীর একদল অফিসার দামিবাকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের সশস্ত্র আন্দোলন দমনে ব্যর্থতার কারণে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

গত আট মাসে আফ্রিকান দেশটিতে এ নিয়ে দ্বিতীয়বার ক্ষমতার হস্তান্তর হলো। গত জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট রোচ কাবোরেকে সরানো হয়। ওই সময় বলা হয়েছিল, পরিপত্তা পরিস্থিতির অবনতি হতে থাকায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আল-কায়েদা ও আইএসআইএলের সাথে সম্পৃক্ততা থাকা কয়েকটি গ্রুপের বিদ্রোহ দমনে দেশটি হিমশিম খাচ্ছে।

সেনেগালের ডাকার থেকে আলজাজিরার সংবাদদাতা নিকোলাস হক বলেন, বুরকিনা ফাসোর ৪০ ভাগ এলাকা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। দেশটিতে নিরাপত্তা নিয়ে হতাশা বিরাজ করছে।

হক বলেন, এই অভ্যুত্থানের নেতারা সশস্ত্র গ্রুপগুলোর সাথে চুক্তি সম্পাদনের প্রতিশ্রুতি দিয়েছেন।

দি ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস শুক্রবার এই অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com