বৃহস্পতিবার, ১০:৪৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ভেরিফাইড হলো খালেদা জিয়া ও তারেক রহমানের ফেসবুক পেজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬১ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজ ভেরিফাইড করেছে মেটা কর্তৃপক্ষ। এছাড়াও যুবদলের ফেসবুক পেজও ভেরিফাইড হয়েছে।

বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বিএনপি’র আইসিটি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র আইসিটি দফতরের আওতায় পরিচালিত আরো তিনটি ফেসবুক পেজ ভেরিফাইড করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ইমেইল করে মেটা কর্তৃপক্ষ তথ্যটি জানিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

নয়া দিগন্তের এক প্রশ্নের জবাবে জনাব ওয়াহিদুজ্জামান জানান, দলের মূল পেজটি গত বছর ভেরিফাই করা হয়েছে সেই সাথে ইউটিউব চ্যানেল এবং গুগল বিজনেস আইডি ভেরিফাই করা হয়েছে। গত সপ্তাহে দলের অঙ্গ সংগঠনসমূহের ফেসবুক পেজ এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের ফেসবুক পেজগুলো ভেরিফাই করার জন্য মেটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে গতকাল এ তিনটি পেজ ভেরিফাই করা হয়েছে এবং অন্য পেজগুলোর ভেরিফিকেশন প্রক্রিয়াধীন আছে।

তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ ছাড়াও সেলফ সেন্সরশিপের কারণে মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে বিএনপি’র দলীয় কর্মসূচিগুলো গুরুত্ব সহকারে জায়গা না পাওয়ায় ২০২১ সালের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচার মাধ্যম হিসেবে সর্বোত্তম রূপে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি তৎকালীন জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে দফতর পরিবর্তন করে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নিয়োগ দেন।

তথ্যপ্রযুক্তি দফতরে কর্মরত দেশ ও বিদেশের এক ঝাঁক মেধাবী তরুণের অক্লান্ত প্রচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচি প্রচার সফল হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com