শনিবার, ০৭:৩৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর

করতোয়ায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৬৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সকালে আরো নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদী থেকে দুটি ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে দুটি এবং বাকিগুলো দুর্ঘটনার স্থানের আশপাশ থেকে উদ্ধার করা হয়।

তিনি জানান, সকাল ৭টার দিকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং নিখোঁজ আরো ২০ জন যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে, পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, স্বজনদের কাছ থেকে তারা নিখোঁজ ৪০ জনের তালিকা পেয়েছেন।

এদিকে, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপঙ্কর রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার মহালয়া উপলক্ষে প্রায় ৮০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বধেশ্বর মন্দিরের দিকে যাওয়ার সময় দুপুর আড়াইটার দিকে করতোয়া নদীর মাঝখানে ডুবে যায়। এদের মধ্যে বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।

ওইদিনই নদী থেকে ২৫ জনের লাশ উদ্ধার করা হয় এবং বেশ কয়েক জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com