বৃহস্পতিবার, ০৯:৫৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

নয়া পল্টনে যুবদলের সমাবেশ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বানান হয় অস্থায়ী মঞ্চ।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টা থেকে নয়া পল্টনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে এলে নয়া পল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এসময় নেতাকর্মীদের সরকার বিরোধী স্লোগানে নয়া পল্টনের আশেপাশের এলাকা প্রকম্পিত হয়।

এই মুহূর্তে মঞ্চে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত আছেন। সমাবেশে বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com