বৃহস্পতিবার, ০৯:০১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ দুইজনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

উপজেলার সদর ইউপির কে কে পাড়া খাল থেকে একটি এবং দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে আরেকটি লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার।

দমদমিয়া থেকে উদ্ধার লাশ হোয়াইকং ইউনিয়নের কাটাখালী গ্রামের আব্দুর রহিমের ছেলে মুবিন বলে জানালেও অপর লাশের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জানা গেছে, র‌্যাব ১৫-এর টেকনাফ সিপিসি অফিস থেকে দুজন গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার কথা থানা পুলিশকে জানালে আজ সকালে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, টেকনাফের দমদমিয়া এলাকায় ভোররাতে গোলাগুলির শব্দ শোনা গেছে।

সে ঘটনায় দুজন নিহত হয়েছে বলেই ধারণা করছে টেকনাফ থানা পুলিশ। নিহত দুজনই মাদক কারবারি বলে পুলিশের ধারণা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com