বৃহস্পতিবার, ১১:০৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

মিরপুরে সংঘর্ষ: পুলিশের মামলায় বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

রাজধানীর মিরপুর থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, পল্লবী থানা এলাকায় পুলিশের সঙ্গে হামলার ঘটনায় করা মামলায় ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন শাহ আলী থানার সাবেক সভাপতি পাপ্পু, ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান ও যুবদল নেতা কামাল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ৯ জন পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল।’
এর আগে শুক্রবার বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও জখম করার অপরাধে এ মামলা হয়। এজাহারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৫ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করে বিএনপি।

ওইদিন দুপুরে পল্লবীর ৬ নম্বর মুকুল ফৌজ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির নেতাকর্মী ছাড়াও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com