মঙ্গলবার, ০৬:৩৬ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভোটারদের হাতের ভোটের কালির দাগ এখনও শুকায়নি, তারেক রহমানের নেতৃত্বে আমরা পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে ছিয়েছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক যুবদল নেতাকে গুলি করে হত্যা সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায় : তথ্যমন্ত্রী সিঙ্গাপুরে আইসিইউতে মির্জা আব্বাস র‌্যাবের নতুন ডিজিসহ ‍পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল পদত্যাগ করলেন ইউজিসির চেয়ারম্যান কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী ১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২টি ড্রোন ধ্বংস করল বাহরাইন ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি যুবরাজের

২২৫ কোটি লিটার তেল কিনবে সরকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ বার পঠিত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল ও ১৫ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এ জন্য খরচ হবে ৪২১ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা। ক্রয় পদ্ধতিতে স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে এসব পণ্য কিনবে সরকার। এ তেল ও ডাল টিসিবি সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে।

আজ বুধবার ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অনুমোদিত প্রস্তাবনাসমূহের বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক।

তিনি বলেন, যেহেতু এসব পণ্য টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে, তাই সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে। টিসিবির জন্য মাসে ২০ লাখ লিটার সয়াবিন তেল প্রয়োজন হয়।
তিনি বলেন, পাঁচটি পৃথক প্রস্তাবে বিপরীতে ২ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৫৪ কোটি ৯০ লাখ টাকায় ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব, সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল ১০১ কোটি ৭৫ লাখ টাকায় কেনার প্রস্তাব, মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল ১০১ কোটি ৭৫ লাখ টাকায় কেনার প্রস্তাব এবং ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১০১ কোটি ৭৫ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া উম্মুক্ত দরপত্রের মাধ্যমে মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে প্রতি লিটার পেট বোতলজাত সয়াবিন ১৮২ দশমিক ৯৫ টাকা হিসাবে ৩০ লাখ লিটার সয়াবিন ৫৪ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com