শনিবার, ০৫:২৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

২০২৩ সালের শেষ বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।

এ সময় অন্য নির্বাচন কমিশনার এবং কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অসুস্থ থাকায় এদিন আসতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসি আহসান হাবিব জানান, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২০২৩ সালের নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ওই বছরের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ এ জানুয়ারির প্রথমে।

তিনি বলেন, আমরা কিছুটা আস্থা ঘাটতির মধ্যে আছি। তবে আমরা আমাদের কর্মকাণ্ডের কারণে আস্থা কিছুটা অর্জন করতে পেরেছি। ব্যতিক্রমী নির্বাচনধর্মী না হলেও আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।এদিকে এই রোডম্যাপ সংশোধনের সুযোগ আছে জানিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হলে ক্রেডিট রাজনৈতিক দল, ভোটার সবার।

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সুপারিশ গ্রহণ করা হয়নি। এই রোডম্যাপ বাস্তবায়ন করা গেলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে।

তিনি বলেন, আমাদের ওপর একটি দলের আস্থা নেই। ইসি মনে করে, কাজের মাধ্যমে তাদের আস্থাভাজন হবে। তিনি জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও সহযোগিতা করবে। তিনি যোগ করেন, সরকারের যেই থাকুক আমরা দায়িত্ব পালন করেই যাবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com