শনিবার, ১১:১৭ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

‘পরকীয়া’র জেরে বরখাস্ত দুই কলেজ শিক্ষক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ বার পঠিত

‘পরকীয়া’ সম্পর্কের জেরে সাময়িক বরখাস্ত হয়েছেন নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট ডিগ্রি কলেজের দুই শিক্ষক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের একটি ভিডিও ভাইরাল হলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ফলে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। পরর্বতী নিদের্শ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানা গেছে।

সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন চাঁদের হাট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু হেলাল ও জীববিদ্যা প্রদর্শক মার্জিয়া বেগম। কলেজ সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক আবু হেলাল ও জীববিদ্যা প্রদর্শক মার্জিয়া বেগমের মধ্যে সম্পর্কের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কানাঘুষা চলছিল। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সতর্ক করে দেয়।

 

সম্প্রতি আবু হেলালের স্ত্রী বিষয়টি জানতে পেরে উপজেলার সৈয়দপুরে মার্জিয়ার বাসায় ছুটে যায়। তিনি সেখানে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুজনের একটি ভিডিও ভাইরাল হয়।

চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম বলেন, ‘নীলফামারী জেলায় আমাদের প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। বিষয়টি ক্ষুন্ন হওয়ায় শিক্ষক আবু হেলাল ও মার্জিয়া বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তবে এ বিষয়ে জানতে চাইলে মো. আবু হেলাল ও মার্জিয়া বেগম দাবি করেন তারা গোপনে বিয়ে করেছেন। তারা আমাদের সময়কে বলেন, ‘আমরা অনেক আগেই বিয়ে করেছি। তবে হেলালের প্রথম স্ত্রী বিষয়টি মানতে পারেননি। ফলে এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com