মঙ্গলবার, ০৯:১৭ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভালোবাসার অনন্য বন্ধন: স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে গৌরনদীতে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা

ভালোবাসার অনন্য বন্ধন: স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত
ভালোবাসা কেবল শব্দের অলঙ্কার নয়, আত্মত্যাগের এক মহান নিদর্শন—এ সত্যকে আবারও নতুন করে প্রমাণ করলেন প্রধানশিক্ষক মন্দিরা রানী পাল। কিডনি রোগে আক্রান্ত স্বামী গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পালকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার অভাবনীয় সিদ্ধান্ত নিয়ে আজ তা স্থাপন করা হচ্ছে ।
​২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই শিক্ষক দম্পতির সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। কিন্তু ২০১৯ সালে হঠাৎ শুরু হওয়া কিডনি রোগ যেন সুখের সংসারে এক কালো ছায়া ফেলে। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। সম্ভাব্য সর্বত্র চেষ্টা করেও উপযুক্ত ডোনার না পেয়ে শেষ পর্যন্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি অঙ্গ বিলিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল।
​আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। পরবর্তীতে  দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ২৯ সেপ্টেম্বর থেকে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। ওই হাসপাতালের ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লাটেশন , রোবাটিক এন্ড ইউরোঅনকোলজির চেয়ারম্যান ডাক্তার প্রেফেসর অনন্ত্ কুমার তত্ত্বাবধানে চিকিৎসা অব্যাহত থাকে। দীর্ঘদিন ফলোআপের পর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের সময় সকাল আটটায় ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের শুরু হয়েছে ।
​সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দম্পতির ত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসার জোয়ার বইছে। নেটিজেনরা মন্দিরা রানী পালের এই মানবিক উদ্যোগকে সেলুট জানিয়ে দম্পতির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন। ত্যাগের এই মহান দৃষ্টান্ত সমাজে সম্পর্কের গভীরতা ও মানবিক ভালোবাসার এক নতুন অধ্যায় হয়ে থাকবে। দম্পতিটি তাদের এই জীবনসংগ্রামে দেশবাসীর কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com