মঙ্গলবার, ০৫:০০ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে গৌরনদীতে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ

তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

ভারতে বেড়াতে গিয়ে নামের মিলের কারণে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়ে অবশেষে নিজ বাড়িতে ফিরছেন। আজ মঙ্গলবার দুইটার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাদল ফরাজি বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা। হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি তিনি।

বাগেরহাট কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল জানান, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় তাকে বাগেরহাট জেলা কারাগারে নিয়ে আসা হয়। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তাকে তার গ্রামের বাড়ি মোংলাতে আজ না কাল পৌছে দেওয়া যাবে তা এখনই বলতে পারছি না।

প্রসঙ্গত, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েছিলেন বাদল ফরাজি। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের কারাগারে বন্দি আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com