মঙ্গলবার, ০১:১৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত
বরিশালের গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ নভেম্বর ২০২৬ সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস  ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধের সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ আহসান মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান, পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ  উপজেলা, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আলম মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের জন্য বিভিন্ন অনুষ্ঠানের কমিটি গঠন করা হয়।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com