সোমবার, ০৩:৩০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর আগে, গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছিল প্রকল্পটি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি সূত্র জানায়, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। এ সময় বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল কেন্দ্রটি।

প্রকল্প সূত্র জানায়, প্রথম দফার পরীক্ষায় বিদ্যুৎ উৎপাদন শুরুর ২৯ মিনিটের মধ্যেই তা ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে নামিয়ে আনা হয় এবং পর্যায়ক্রমে তা বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াট করা হয়। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় কর্তৃপক্ষ পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষা শুরু করেছে।

কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গ্রিডে যুক্ত করার আগে জেনারেটর ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, কম্পাঙ্কসহ অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এরপর ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com