শুক্রবার, ১১:৪১ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে পণ্ডিত প্রিয়তোষ ভট্টাচার্যের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত
মো. মোস্তফা হাওলাদার, গৌরনদী :
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পণ্ডিত শ্রী প্রিয়তোষ ভট্টাচার্যের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, সম্মাননা প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বার্থী এলাকায় শিক্ষকের নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা পণ্ডিত শ্রী প্রিয়তোষ ভট্টাচার্যের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর হিসেবে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর হাতে গড়ে ওঠা শিক্ষার্থীদের অনেকে বর্তমানে সচিব, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।
জানা গেছে, পণ্ডিত শ্রী প্রিয়তোষ ভট্টাচার্য ১৯৫৯ সালে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৯ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করার পর ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট সমাজসেবক এস এম মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার, বাবুল চৌধুরী, পঞ্চানন দত্ত, এলজিইডির কর্মকর্তা খায়রুল আহসান লাভলু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ নাগ, গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান মিন্টু ও রুহুল আমিন সরদার।
এ ছাড়া শিক্ষকের জ্যেষ্ঠ জামাতা রতন চক্রবর্তী, বড় মেয়ে রীতা চক্রবর্তী, ছোট মেয়ে সীমা চক্রবর্তী, নাতি সৌরভ মহারত্নসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। পরে সবাই মিলে জন্মদিনের কেক কাটেন এবং শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com