বৃহস্পতিবার, ১২:৩৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়ি ভাঙচুর জননিরাপত্তায় সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, নিহত ২ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গৌরনদীতে আলোচনা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার চূড়ান্ত রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) উন্মুক্ত অধিবেশনে এই রায় পড়া শুরু হবে।

রায় ঘোষণার আগে মামলার আইনি ও মানবিক দিক তুলে ধরে প্রশ্নোত্তরভিত্তিক একটি বিশ্লেষণ প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানের দায় আন্তর্জাতিক আইনের আলোকে নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে এ মামলার মাধ্যমে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এ ঘটনায় ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

মিয়ানমার গণহত্যা সনদের শর্ত ভেঙেছে বলে ঘোষণা দেওয়া, চলমান সব নির্যাতন অবিলম্বে বন্ধ করা, দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চেয়েছে গাম্বিয়া

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের লঙ্ঘন। এসব কর্মকাণ্ড গণহত্যার শামিল। মামলাটি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার নয়। বরং গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে মিয়ানমার রাষ্ট্রের আইনি দায় রয়েছে কি-না, সেই সিদ্ধান্ত চাওয়া হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, এ মামলার রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দীর্ঘ সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে। বিশ্বকে মনে করিয়ে দেবে, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনো অব্যাহত রয়েছে। তিনি বলেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশগুলোর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, নৃশংসতার বিচার নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

বাংলাদেশের জন্যও এ রায় বিশেষ গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের সহিংসতার পর পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বড় মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com