বৃহস্পতিবার, ১২:১৭ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়ি ভাঙচুর জননিরাপত্তায় সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, নিহত ২ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গৌরনদীতে আলোচনা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন

এস.এম জুলফিকার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

‘ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, তাই শহীদ জিয়ার দেখানো পথে ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায়’। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। ১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে অবস্থিত সানাই পার্টি হলে ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে এই স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে জহির উদ্দিন স্বপন সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে মওলানা ভাসানীর আদর্শ ও সংগ্রামী চেতনার গুরুত্ব তুলে ধরেন। মওলানা ভাসানী সারা জীবন নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন। তাঁর সেই গণমুখী রাজনৈতিক দর্শন এবং দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো রাজনৈতিক ধারার মধ্যে গভীর সংযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় নিউইয়র্কপ্রবাসী গৌরনদী ও আগৈলঝাড়াবাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com