বৃহস্পতিবার, ১২:৩২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

নতুন শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে সন্তানকে ভর্তি করাতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অভিভাবকদের মধ্যে আগ্রহের শেষ নেই। সেই খরচের সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকাভেদে সর্বোচ্চ ফি বেঁধে দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি নেওয়া যাবে সর্বোচ্চ ৫০০ টাকা। অন্যদিকে, ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এসব নির্দেশনা দেওয়া হয়।

নীতিমালা অনুযায়ী, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ের পৌর এলাকায় এ ফি সর্বোচ্চ এক হাজার টাকা এবং জেলা সদর পৌর এলাকায় দুই হাজার টাকা। এ ছাড়া ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ তিন হাজার টাকা নেওয়া যাবে।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। অন্যদিকে, মহানগরীর আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় সর্বোচ্চ আট হাজার টাকা আদায় করতে পারবে।

এসব প্রতিষ্ঠানে ইংরেজি সংস্করণে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি অর্থ আদায় করতে পারবে না।

একই প্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নয়

নীতিমালায় একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে ভর্তি হলে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

অতিরিক্ত ফি নিলে এমপিও বাতিল

সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নতুন এ নীতিমালার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি আদায়ের ক্ষেত্রে এলাকাভিত্তিক সীমা নির্ধারণের পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ভর্তি মৌসুমে অভিভাবকদের ওপর আর্থিক চাপ কমানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com