শুক্রবার, ০৫:৩৭ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানে পেঁয়াজের কেজি ৩০০, আলু ১০০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

বন্যা-বিধ্বস্ত পাকিস্তানে টমেটো, আলু ও পেঁয়াজের আকাশছোঁয়া দাম খাদ্যদ্রব্যকে নিয়ে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশটিতে মূল্যস্ফীতি ৩০ শতাংশে পৌঁছায় জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। এই সংকট সামলাতে কর্তৃপক্ষ আরও কঠোর আর্থিক বিধিনিষেধ আরোপ করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

আজ সোমবার এক প্রতিবেদনে নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গত পাঁচ দশকের মধ্যে এবারই প্রথম বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভয়াবহ সংকট এবং দ্রুততম মুদ্রাস্ফীতিতে ভুগছে পাকিস্তান। এ ছাড়া বর্ষা মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এক-তৃতীয়াংশ তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে দেশটি।

বন্যায় এখন পর্যন্ত দেশটির ৮০টি এলাকাকে দুর্যোগ-কবলিত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় সেই তালিকায় যুক্ত হয়েছে আরও আটটি জেলার নাম।

ব্লুমবার্গ জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দুস নদীর পশ্চিম তীরের কাছের শহর দাদু। সেখানে ব্যাহত হয়েছে চাল ও পেঁয়াজ উৎপাদন। আশ্রয় শিবিরের এক বাসিন্দা জানান, বন্যার আগে সেখানে পেঁয়াজের কেজি ছিল ৫০ রুপি, এখন যা ৩০০ রুপিতে বিক্রি হচ্ছে। তবে শুধু পেঁয়াজই নয়, দেশটিতে আলু, টমেটো, ঘিয়ের দামও আকাশচুম্বী হয়েছে।

বর্তমানে পাকিস্তানে আলুর দাম চার গুণ বেড়ে প্রতি কেজি ১০০ রুপিতে বিক্রি হচ্ছে। টমেটোর দাম বেড়েছে ৩০০ শতাংশের বেশি। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০০ রুপিতে। এ ছাড়া ঘিয়ের দাম বেড়েছে ৪০০ শতাংশের বেশি। খাদ্যসামগ্রী মজুতের গুদাম প্লাবিত হওয়ায়দুধ ও মাংসের সরবরাহও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com