রবিবার, ০১:২৬ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৩ মেসির টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জয় মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে

গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ শ্লোগানে বরিশালের গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রোববার (৮ নভেম্বর) ২০২৬ সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোঃ হালিম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ মাইনুল হোসেন খান, নলচিড়া কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সভাপতি শাহ আলম, আদর্শ কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সভাপতি জামাল খান, আনিছুর রহমান সহ অন্যান্যরা। শেষে সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com