শুক্রবার, ০২:২৭ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, আবেদন শুরু আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

এইচএসসি ও সমমান পরীক্ষায় চলতি বছর সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশ নিতে আবেদনপ্রক্রিয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদন করতে যা করতে হবে

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে। তালিকায় নাম থাকা শিক্ষার্থীদের বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

পরীক্ষার নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে সোনালী সেবায় জমা দিতে হবে। এ ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে টাকা জমা দিয়ে প্রাপ্ত রশিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ৮ নভেম্বর।

ব্যাংকে অর্থ জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা সক্রিয় হবে। এরপর তালিকার তথ্য যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত তালিকার একটি মুদ্রিত কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

একই নামে একাধিক শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোনালী ব্যাংকে ফি জমা দেওয়ার রশিদ এবং পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকার প্রিন্ট কপি ভবিষ্যতের প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

কোন সিলেবাসে পরীক্ষা

নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য আলাদা পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে। আর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি।

পরীক্ষার ফি কত

সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড।

তত্ত্বীয় বিষয়ের প্রতি পত্রের ফি ১২৫ টাকা।
ব্যবহারিক বিষয়ের প্রতি পত্রের ফি ২৫ টাকা।
কেন্দ্র ফি হিসেবে প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫০ টাকা দিতে হবে।
এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্র ফির অর্থ ব্যবহারের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। তত্ত্বীয় পরীক্ষার জন্য আদায় করা কেন্দ্র ফির ১০ শতাংশ সংশ্লিষ্ট কলেজ নিজস্ব ব্যয় মেটাতে রাখতে পারবে। অবশিষ্ট ৯০ শতাংশ অর্থ পরীক্ষাকেন্দ্রের পরিচালন ব্যয় নির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এ ছাড়া বোর্ড অফিস থেকে অব্যবহৃত উত্তরপত্র ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের ব্যয়ও কেন্দ্র ফির অর্থ থেকে মেটানো হবে। পরীক্ষাকেন্দ্র পরিচালনার অন্যান্য প্রয়োজনীয় খরচও এই অর্থের আওতাভুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com