সোমবার, ০৭:৩২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এ সময় তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় আন্দোলনে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর, হরিণঘাটিসহ আশপাশের শিল্প কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে বিক্ষোভ ও ভাঙচুরের জেরে মহাসড়কে ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আশপাশের আবাসিক এলাকায়ও আতঙ্ক বিরাজ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। ঘটনাস্থলে বিজিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com