বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি হিসেবে মিজানুর রহমান মিন্টুর উদ্যোগে নির্বাচনী আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় বার্থী ক্লাবে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জব্বার হাওলাদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা, সমাজসেবক ও মার্ক এগ্রোভেটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন। এছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা মিজানুর রহমান সরদার, আব্দুস সালাম বেপারী, সাবেক ইউপি সদস্য মোহন লাল চক্রবর্তী, পন্ঞ্চানন দত্ত, আঃ করিম হাওলাদার, মনির সরকার, ইউপি সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম ফকির, শহিদুল ইসলাম সরদার, নিজাম খান ও সাইদুল হাওলাদার।
সভায় বার্থী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মোশাররফ হোসেন বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে একজন যোগ্য, জনবান্ধব ও এলাকার মানুষের পাশে থাকা নেতৃত্ব প্রয়োজন। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি মনিরুজ্জামান খোকন বলেন, “বার্থী ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়েই নেতৃত্ব নির্বাচন করা উচিত। নির্বাচনে জনগণের আস্থা অর্জনই সবচেয়ে বড় বিষয়।”
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিন্টু বলেন, “আমি দীর্ঘদিন ধরে বার্থী ইউনিয়নের মানুষের সঙ্গে কাজ করছি। জনগণের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সুযোগ পেলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচনে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আমি সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
সভায় বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান, এলাকার বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষ নির্বাচনী প্রস্তুতি বিষয়ে মতামত দেন।
এ জাতীয় আরো খবর..