সোমবার, ০৫:৩৩ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান গণতন্ত্র কার্যকরে বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি একযোগে পুলিশের ২৪ কর্মকর্তা বদলি বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

শ্রীলংকার কাছে বড় ব্যবধানের হারে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলংকার কাছে ৬৩ রানে হেরে পদকশূন্য থাকতে হলো বাংলাদেশকে। বোলারদের দাপটের ম্যাচে শ্রীলংকার থারিন্দু রত্ননায়েকের ঝড়ো ৬৫ রানের ইনিংস দুই দলের মধ্যে বড় পার্থক্য গড়ে দেয়। তার ইনিংসের ওপর ভর করে শ্রীলংকা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৭.৩ ওভারে ১০২ রানে।

টস জিতে ব্যাটিং নেওয়ার পর শুরুতেই চাপে পড়ে শ্রীলংকা। মেহেদী হাসান ও আলিস আল ইসলাম পাওয়ারপ্লের মধ্যেই তাদের প্রথম চার ব্যাটারকে ফিরিয়ে দেন। চতুর্থ ওভারে ২১ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর আশেন বান্দারা ও সাহান আরাচ্চিগে কিছুটা প্রতিরোধ গড়ে দলকে ৫০ রানের ঘরে নিয়ে যান। তবে রিশাদ হোসেন বান্দারাকে ফিরিয়ে দিলে ১১তম ওভারে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে আবারও বিপাকে পড়ে শ্রীলংকা।

সেখান থেকেই ম্যাচের চিত্র পাল্টে দেন থারিন্দু রত্ননায়েক ও সাহান আরাচ্চিগে। মাত্র ৪৪ বলে ৯৩ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা। এর মধ্যে রত্ননায়েকের অবদান ৬৫ রান। মাত্র ৩৫ বলে সাজানো তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। তার পাল্টা আক্রমণেই বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় শ্রীলংকা।

দলের রান দ্রুত বাড়াতে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন রত্ননায়েক ও আরাচ্চিগে। মোস্তাফিজুর রহমানের করা এক ওভারে আসে ২৫ রান। এরপর রিশাদ হোসেনের এক ওভারে নেওয়া হয় ১৬ রান। শেষ পাঁচ ওভারে ৬১ রান যোগ করে শ্রীলংকা। এর মধ্যে রিশাদের করা শেষ দিকের এক ওভার থেকে আসে ২১ রান। ফলে ৯ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা।

জবাবে বাংলাদেশের শুরুটা হয় আরও ভয়াবহ। দলের প্রথম তিন ব্যাটার—সাইফ হাসান, তানজিদ হাসান ও লিটন দাস—কেউই রানের খাতা খুলতে পারেননি। তৃতীয় ওভারে ৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ারপ্লের মধ্যেই রত্ননায়েকের বলে তৌহিদ হৃদয়ও ফিরে গেলে ১৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এরপর পারভেজ হোসেন ও ইয়াসির আলী কিছুটা প্রতিরোধ গড়ে দলকে পাওয়ারপ্লে পার করান। তবে মাঝের ওভারে সেই জুটি বেশিক্ষণ টেকেনি। পারভেজকে ফিরিয়ে জুটি ভাঙেন বিজয়কান্ত ভিয়াসকান্ত। এরপর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

মাত্র ১৮ বলের মধ্যে ৫০ রান থেকে ৭২ রানে পৌঁছাতেই আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ফলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত শ্রীলংকার চার বোলার—থারিন্দু রত্ননায়েক, নুয়ান থুশারা, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান—দুইটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। শ্রীলংকার হয়ে রত্ননায়েক ১৮ রানে, থুশারা ১৮ রানে, ভিয়াসকান্ত ২৬ রানে এবং ওয়ানুজা সাহান ১৭ রানে নেন দুটি করে উইকেট। ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানের হার নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলংকা: ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান (থারিন্দু রত্ননায়েক ৬৫; মেহেদী হাসান ২/১৯, সাইফ হাসান ২/২৮)

বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১০২ রান (নাসুম আহমেদ ২৬; নুয়ান থুশারা ২/১৮, থারিন্দু রত্ননায়েক ২/১৮, বিজয়কান্ত ভিয়াসকান্ত ২/২৬, ওয়ানুজা সাহান ২/১৭)

ফল: শ্রীলংকা ৬৩ রানে জয়ীী

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com