সচিবালয়ে কোনো দর্শনার্থী ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ছাড়া প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ প্রবেশ পাস/অনুমতিপত্র ব্যতীত দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে মর্মে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে।
এতে বলা হয়, এ অববস্থায় বাংলাদেশ সচিবালয়ে আসা দর্শনার্থীকে প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাইপূর্বক প্রবেশের অনুমতি প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।