বৃহস্পতিবার, ০১:৪১ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

লন্ডনে প্রিমিয়ার হচ্ছে হলি আর্টিজান নিয়ে নির্মিত বলিউড সিনেমার

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

ঢাকার গুলশানে ঘটা হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে সিনেমা নির্মিত হয়েছে বলিউডে। হাসনাল মেহতার পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারাজ’। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউডের ‘লন্ডন ফিল্ম ফেস্টিভাল’ নির্বাচিত হয়েছে এই সিনেমা; সেই আয়োজনে অক্টোবরে লন্ডনে প্রিমিয়ার হবে সিনেমাটির।

হাসনাল মেহতার অন্তর্জালে এই খবর জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা আরও জানিয়েছেন, খুব শিগগির ‘ফারাজ’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।

ভারতীয় গণমাধ্যম লাইভ ল পোর্টালের খবর, যদিও এই সিনেমার প্রদর্শনী বন্ধের নির্দেশ চলমান আছে দিল্লি হাইকোর্টে, তবে সম্প্রতি ‘লন্ডন ফিল্ম ফেস্টিভালে’ সিনেমাটি প্রদর্শনীর অনুমতি দিয়েছে হাইকোর্ট।

সিনেমাটিতে নায়ক হিসেবে দেখা মিলিবে অভিনেত্রী কারিনা কাপুর খানের চাচাতো ভাই জাহান কাপুরের। এ ছাড়া আরও অভিনয় করবেন অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল; যিনি ‘বামফাদ’ সিনেমায় অভিনয় করেছিলেন।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক হাসনাল মেহতার ভাষ্য, ‘সিনেমাটির কাহিনিতে ভয়ানক সহিংস এক পরিস্থিতির মধ্যেও বড় এক মানবিকতার গল্প রয়েছে। এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এই গল্প তিন বছর ধরে আমি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি।’

ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘ফারাজ’ একটি মানবিক গল্পের সিনেমা। এক রাতের ভয়ানক ১২ ঘণ্টার গল্প। গল্পে শুধু সন্ত্রাসী হামলা ও ধ্বংসাত্মক বিষয় থাকছে না, থাকবে আশা ও আস্থার বিষয়ও।

হলি আর্টিজান জঙ্গি হামলায় প্রাণ দিতে হয় ২০ বছর বয়সী ফারাজ আইয়াজ হোসেনকে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে অবস্থিত এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ফারাজ এবং দুর্ঘটনার সময় তিনি গ্রীষ্মকালীন ছুটিতে ঢাকায় অবস্থান করছিলেন।

অনুভব সিনহা ও ভূষণ কুমারের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে বলিউডের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে।

ঢাকার এই আলোচিত হামলা নিয়ে বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় ‘শনিবার বিকেল’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছেন খ্যতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যদিও ২০১৮ সালে নির্মিত সিনেমাটি প্রদর্শনের জন্য এখনো ছাড়পত্র দেয়নি বাংলাদেশ চলচ্চিত্রটি সেন্সর বোর্ড। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও ইয়াদ হুরানিসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com