সমাজ সেবা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অবঃ),গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বার্থী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মোঃ নাসির উদ্দিনের উদ্যোগে শনিবার দুপুরে গৌরনদী উপজেলার
বার্থী উলূমের দ্বীনিয়া নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসা এবং এতিমখানা কমপ্লেক্সে
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মোঃ নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য বার্থী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ মনিরুজ্ঝামান মনির, গৌরনদী উপজেলার বিএনপি নেতা কাজী সরোয়ার, বিশিষ্ট সমাজ সেবক এস, এম, মোশারফ হোসেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুছ ছালেক মামুন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদ মিয়া, মোঃ হাবিবুর রহমান, বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু, সাবেক সভাপতি ও মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম শাহীন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রসার প্রধান মোহতামিম মুফতি মোঃ আমিনুল ইসলাম। সমাজ সেবা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) ও বার্থী ডিগ্রী কলেজে পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মোঃ নাসির উদ্দিনের এর নাতি এবং ড. রাশিদ আল মুকাদ্দীম ও ডা. সামিয়া খান দম্পতির সন্তান আফনান আল মুকাদ্দীম এর ১ম জন্মদিন উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ড. মোঃ নাসির উদ্দিন মাদ্রসার জন্য একটি ডিপফ্রিজ প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..