রবিবার, ১০:১৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা

গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত
বরিশালের গৌরনদীতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কিরন সরদার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকসংলগ্ন বাকাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিরন সরদার গৌরনদী থানার পূর্ব বাকাই এলাকার মিলান সরদারের ছেলে। তাঁর মায়ের নাম পুতুলী বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনের মেইন গেটসংলগ্ন বাকাই বাজারে পবিত্র সাহার স্টেশনারি দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কিরন সরদারকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলাটি গৌরনদী থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। মামলার এফআইআর নম্বর ২৩, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর ৩০৭। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার কিরন সরদারের পিসি/পিআর ও সিডিএমএস (CDMS) ডাটাবেজ যাচাই করে তাঁর বিরুদ্ধে ২০১৬ সালের একটি মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। ওই মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩২৫, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটি ২০১৬ সালের ১৬ জুলাই দায়ের করা হয় এবং বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
গ্রেপ্তার কিরন সরদারকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com