সোমবার, ০৩:০৬ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত
অটোরিকশা থামিয়ে কবির বেপারী (৫৫) নামের এক কৃষককে নামিয়ে নিয়ে হত্যা করেছে বোরকা পরিহিত দুর্বৃত্তরা।

গতকাল শনিবার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির বেপারী মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে অটোরিকশায় করে যাচ্ছিলেন কবির বেপারী। গাজীরহাট এলাকায় পৌঁছালে বোরকা পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতি রোধ করে। এরপর তাকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে যায় হামলাকারীরা। ঘটনার পর ঘটনাস্থলে বোরকা ফেলে দ্রুত পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে কাজীরহাট থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন ও ইউপি সদস্য আবু হানিফ সরদার জানান, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে কবিরকে হত্যা করা হয়েছে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com