শুক্রবার, ০৪:০৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে শিক্ষার্থীদের সচেতন করতে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত
বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং অনলাইন জগতের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন করতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে গৌরনদী মডেল থানা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার, সাইবার প্রতারণা, অনলাইন জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন।
বক্তব্যে ওসি তারিক হাসান রাসেল বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের বিপথগামিতা থেকে রক্ষা করতে পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি।” তিনি শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো ধরনের অপরাধ বা হয়রানির শিকার হলে ভয় না পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি। বিদ্যালয়ের শিক্ষকরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শিক্ষার্থীদের বয়স ও সামাজিক বাস্তবতা বিবেচনায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে তারা অপরাধের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন হবে এবং আইন মেনে চলতে আরও উৎসাহিত হবে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলীর সদস্য, গৌরনদী মডেল থানা পুলিশের সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পুলিশের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য শোনেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com