বৃহস্পতিবার, ১০:৩৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ফের উত্তাল শ্রীলংকা, রাজপথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৭০ বার পঠিত

শ্রীলংকায় এবার আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং আটক হওয়া আন্দোলনকারী নেতাদের অবিলম্বে মুক্তির দাবিতে কলম্বোর রাজপথে বিক্ষোভ করেন তারা।

গতকাল মঙ্গলবার বিক্ষোভে নামার পর পুলিশি বাধার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে পদত্যাগে বাধ্য করার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, যাদের আটক করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক। একই সঙ্গে রাজনৈতিক সংস্কারও চায় শ্রীলংকার মানুষ।

তারা আরও বলেন, ‘বর্তমান সরকার চলমান সমস্যা সমাধানের পথ খোঁজার পরিবর্তে আন্দোলনকারীদের প্রতি কঠোর আচরণ করছে। আমরা চাই সরকারের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হোক। দেশের মানুষের বেঁচে থাকার পথ খোলা নেই। সরকারের এসব সমস্যা সমাধানে কাজ করা উচিত।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com