বৃহস্পতিবার, ০৭:০৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

টানা ৯ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

প্রকৃতিতে চলছে হেমন্তকাল। দিন দিন কমছে তাপমাত্রা। শীতের আগমন ঘটেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। শীতের সময়ে সর্বোচ্চ ঠাণ্ডা ও কুয়াশা দেখা দেয় জেলার সীমান্ত উপজেলা তেঁতুলিয়া ও বাংলাবান্ধায়। এবার শুরুতেই দেখা দিচ্ছে সেই চিত্র। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, টানা ৯ দিন ধরে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে।

আজ সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ১৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ অক্টোবর থেকে শুরু করে সোমবার পর্যন্ত পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।

শীত প্রবণ উত্তরের এই জনপদে প্রতিদিন সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে শীত। সারাদিন রোদ থাকলেও সন্ধ্যার পর সমগ্র এলাকা ঢেকে যাচ্ছে কুয়াশায়, ভোর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে সমগ্র এলাকা। কমে আসে তাপমাত্রা। গত রোববার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যার পর বাইরে বের হলে গায়ে শীতের কাপড় জড়িয়ে নিতে হচ্ছে। পঞ্চগড়ের অবস্থান হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় এ জেলায় শীত কিছুটা আগে আসে এবং শীত বিদায়ও নেয় অনেক দেরিতে। শীত মৌসুমে এই এলাকায় হিমালয়ের হিমবাহ সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত ৯ দিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে কুয়াশার কারণে রাতের তাপমাত্রা কম থাকলেও দিনে রোদের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com