শনিবার, ০৩:২২ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

জনদুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে : প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২১৯ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলছেনে, বিশ্বব্যাপী এই প্রতিকূল পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ কমাতে যা যা করা দরকার আমরা তা করব এবং আওয়ামী লীগ সরকার তা করছে।’

প্রধানমন্ত্রী বিরোধী দল জাতীয় পার্টির আইন এমপি মুজিবুল হক চুন্নুর আনা একটি প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা গতকাল একথা বলেন।

চুন্নু শিরোনামে প্রস্তাবটি তুলে ধরেন, সংসদের মতামত হচ্ছে কোভিড-১৯, বৈশ্বিক অস্থিরতা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, জ্বালানি সঙ্কট, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি এসব সমস্যা মোকাবেলায় সরকারের নেয়া স্বল্প ও দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থা। সংসদে আলোচনার মাধ্যমে জাতিকে জানাতে হবে।

সংসদ নেতা বছরব্যাপী কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছিলেন শেখ হাসিনা।

তিনি বলেন, দেশ যাতে খাদ্য সঙ্কটে না পড়ে সে জন্য সরকার এ সব পদক্ষেপ নিচ্ছে। শেখ হাসিনা খাদ্য সামগ্রী উৎপাদনে প্রতি ইঞ্চি জমি ব্যবহার করার আহ্বানও পুনর্ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমদানি পণ্যের উচ্চমূল্যের কারণে আমদানি ব্যয়ের পরিমাণ অতিরিক্ত ৯ বিলিয়ন মার্কিন ডলার বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়মিতভাবে বিস্তৃতভাবে বিশ্লেষণ করছি, যোগ করে তিনি বলেন, ‘সরকার গবেষকদের বিশ্লেষণের উপর নির্ভর করছে না, বরং আমরা নিজেরাই বিশ্লেষণ করছি এবং জনগণের পরিস্থিতি বিবেচনা করে সেই নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com