রবিবার, ১২:৪০ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

স্থানীয় সরকার নির্বাচন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগামীকাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। গতকাল নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই দিন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, হালনাগাদে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তিনি বলেন, ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধন সময় বাড়ানো হবে। এক্ষেত্রে তাদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনের সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি। এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভার ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com