মঙ্গলবার, ১০:১৩ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ক্ষমতাকে প্রশ্ন করা না গেলে আর সাংবাদিকতা হয় না:  জহির উদ্দিন স্বপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতার নামই হচ্ছে সাংবাদিকতা। যদি ক্ষমতাকে প্রশ্ন করা না যায়, তাহলে সাংবাদিকতা হয় না। আর যত বেশি প্রশ্ন, গণতান্ত্রিক সরকার তত বেশি প্রশ্নের উত্তর দেবে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত দৈনিক জনতা পত্রিকার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘যত বেশি প্রশ্নের উত্তর দেওয়া হবে, জনগণের প্রতি সরকারের যে দায়বদ্ধতা এবং কাজ যে চলছে, তা তত বেশি পরিষ্কার করা যাবে। অতএব প্রশ্ন তো একটি গণতান্ত্রিক সরকারের জন্য সম্পদ।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার আগেই বলেছিল, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব। আমরা ক্ষমতায় আসার আগেই বলেছি যে, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করব এবং আমরা সবাইকে সঙ্গে নিয়ে গণমাধ্যম কমিশন করব।…আমি যে ছয় মাস দায়িত্বে ছিলাম, সেই সময়ে প্রতিটি দিন যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছিলাম, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল গণমাধ্যম কমিশন গঠন করা।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘কমিশন গঠনের এই প্রক্রিয়ায় বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নেই, যা সরকারকে সহযোগিতা করার জন্য পাশে এসে দাঁড়ায়নি। বাংলাদেশের জন্মের পর থেকে এই প্রথম কোনো সরকারের কোনো উদ্যোগের সঙ্গে সব গণমাধ্যম জড়িত হয়েছে। আমরা এই পর্যায়টি তৈরি করতে পেরেছি।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘দুই ধরনের মানুষ গণমাধ্যমে বিনিয়োগ করেন। এক ধরনের মানুষ বিনিয়োগ করেন এই কারণে যে, আমাদের মতো দেশে একটি গণমাধ্যম হাতে থাকা ভালো। আরেক ধরনের মানুষ বিনিয়োগ করেন দেশপ্রেমের প্রতিশ্রুতি থেকে। তাঁরা মনে করেন, সমাজ, রাজনীতি ও অর্থনীতির প্রকৃত চিত্র সমাজের কাছে তুলে ধরতে হবে।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যম জগতে আমরা সাধারণত মালিকপক্ষকে দেখি, সম্পাদক ও সাংবাদিকপক্ষকে দেখি এবং ছাপাখানায় কর্মরত যাঁরা আছেন, তাঁদের দেখি। মূলত এই তিনটি জায়গা।…সরকার পত্রিকা চালাবে না। তাহলে সে ক্ষেত্রে পত্রিকা বা গণমাধ্যম জগৎকে যদি আবার স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী ও দায়িত্বশীল করতে হয়, তাহলে এই জগতের এই তিনটি অংশকে নিশ্চিত করাই হচ্ছে সরকারের কাজ। সে কারণেই মালিকপক্ষ যাতে এই জগতে বিনিয়োগ করতে নিরাপদ বোধ করে এবং নিরাপদ বিনিয়োগ যাতে লাভজনক প্রক্রিয়ায় যেতে পারে, তার জন্য নীতিগদ সহায়তা দেবে সরকার।’ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, দৈনিক জনতা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ এম আলতাফ হোসাইন, পত্রিকাটির সম্পাদক ওবায়দুর রহমান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com