বৃহস্পতিবার, ১০:৪৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ধর্ষণের মিথ্যা মামলা করায় ৫ বছরের কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২২৭ বার পঠিত

কক্সবাজারে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় রোজিনা আক্তার নামের এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে এই রায় দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২–এর বিচারক মো. মশিউর রহমান খান। দণ্ডপ্রাপ্ত রোজিনা আক্তার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামের বাসিন্দা। একই এলাকার মো. আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের বিশেষ কৌঁসুলি সৈয়দ মো. রেজাউর রহমান বলেন, রোজিনা আক্তার ২০০৯ সালে মো. আলীর বিরুদ্ধে মহেশখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

রেজাউর রহমান বলেন, এরপর ওই মামলা থেকে বিচারক মো. আলীকে অব্যাহতি দেন। পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানি করার অভিযোগে রোজিনার বিরুদ্ধে পাল্টা মামলা করেন মো. আলী। ওই মামলায় রোজিনার পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com