রবিবার, ০৪:৩৩ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময়

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত
গণতন্ত্র ও উন্নয়ন প্রক্রিয়ায় জনঅংশগ্রহণ মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র আয়োজনে
কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্প’র আওতায়
“স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয়” বিষয়ক মতবিনিময় সভা
সকালে ২৩ আগস্ট ২০২৬ ইং, রবিবার গৌরনদী আরজে এন্ড মেডিয়েশন সেন্টারের নাগরিক উদ্যোগ’র অফিসে জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল উত্তর জেলা সাবেক সাধারণ সম্পাদক মহিলা নেত্রী তাসলিমা বেগমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ’র বরিশাল এরিয়া কোঅডিনেটর সুপ্রিয় দত্ত।
নাগরিক উদ্যোগ’র গৌরনদী প্রোগ্রাম অফিসার মোঃ কাশেম’র সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও মানবাধিকার কর্মি আবদুছ ছালেক মামুন, মোঃ নাসির উদ্দিন, গৌরনদী পৌর মহিলা দলের নেত্রী অজুফা বেগম, ব্র্যাকের অফিসার আছমা আক্তার সহ মসজিদের ইমাম, বিভিন্ন এনজিও ও সামাজিক  প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং গৌরনদী নাগরিক উদ্যোগ’র গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি প্যারালিগ্যাল কর্মিরা উপস্থিত থেকে তাদের  মতামত প্রকাশ করেন।।
মতবিনিময় সভায় গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের নানা সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাল্যবিবাহ,ইফটিজিং, যৌতুক,মাদক, জমি-সংক্রান্ত বিরোধ, পারিবারিক সমস্যাসহ স্থানীয় পর্যায়ে নাগরিকদের বিভিন্ন সামাজিক ও মানবাধিকার-সংক্রান্ত বিষয় গুরুত্ব পায়।
আলোচকরা বলেন, এসব সমস্যা অনেক সময় দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার অভাবে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।
‘নাগরিক উদ্যোগ’ স্থানীয় পর্যায়ে নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন করা, মানবাধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা আরও শক্তিশালী করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সভায় বক্তারা “স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয়”—এই মূল ভাবনাকে সামনে রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা এবং দরিদ্র ও হতদরিদ্রদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ও আর্থিক  সহায়তা প্রধানের উপর গুরুত্বারোপ করাহয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com