বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এই অফারটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। তবে সেজন্য তাদের কাছে থাকতে হবে নিজস্ব জি-মেইল একাউন্ট, দেশের স্বীকৃত কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র দরকার হবে। এ ছাড়া শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।
কীভাবে নেবেন?
প্রথমে ব্রাউজারে আপনার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট লগইন করে ‘Google One Student Page’’-এ যান।
সর্বশেষ পেমেন্ট মেথড যোগ করুন।
পড়াশোনায় জেমিনির নতুন সুবিধা
শুধু সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়ায় নয়, শিক্ষার্থীদের পড়াশোনার কাজে জেমিনিকে আরো কার্যকর করে তুলতে নতুন কিছু সুবিধাও যুক্ত করেছে গুগল। নতুন স্টুডেন্ট হাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করতে পারবেন। এরপর জেমিনি এসব তথ্য বিশ্লেষণ করে তৈরি করতে পারবে ব্যক্তিগতকৃত পড়ার নোট, ছোট ছোট শিক্ষামূলক পাঠ এবং কুইজ।
এমনকি শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতিও পর্যবেক্ষণ করতে পারবে এই এআই ব্যবস্থা। কঠিন বিষয় বুঝতে তৈরি হবে ত্রিমাত্রিক ভিজ্যুয়াল। ভিজ্যুয়াল মাধ্যমে শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আরো একটি সুবিধা আনছে জেমিনি। এটি জটিল বিষয় বোঝাতে ইন্টার্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক সিমুলেশন এবং তথ্যের টেবিল তৈরি করতে পারবে। ফলে বিজ্ঞান, গণিত বা অন্য কোনো জটিল বিষয় বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীরা আরো সহজে ধারণা নিতে পারবেন। এ ছাড়া জেমিনি লাইভের সঙ্গে ডিপ রিসার্চ সুবিধাও যুক্ত করা হচ্ছে।
গুগলের এই শিক্ষার্থী অফার ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা যাবে। তাই যারা যোগ্য শিক্ষার্থী, তারা সময়সীমার আগেই অফারটি যাচাই করে নেওয়ার সুযোগ নিতে পারেন।