সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নবনিযুক্ত নির্বাহী সচিব ও গৌরনদীর কৃতি সন্তান মো. কামরুজ্জামান দুলাল গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাজকল্যাণ পরিষদের অধীনে পরিচালিত সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন।
গত শুক্রবার (২১ আগস্ট) তিনি এ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তৌকির আহমেদের সঙ্গে হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং অসহায় ও দরিদ্র রোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ, চিকিৎসাসেবায় সহযোগিতা এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পরিদর্শনকালে মো. কামরুজ্জামান দুলাল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। তিনি রোগীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলেন।
এ সময় তিনি বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমাজকল্যাণ পরিষদের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করা প্রয়োজন।” এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।মো. কামরুজ্জামান দুলাল

হাসপাতাল পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..