শনিবার, ০৬:৩৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত
বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন এবং বরিশাল উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু।
সভায় প্রধান বক্তা ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাফর খান এবং গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারোয়ার হোসেন পান্নু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম শিবলুর রহমান।
এ সময় গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাইজিদ হাসান ও মনির হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, মনির সরদার ও স্বপন বয়াতিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান বক্তারা।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাকে ঘিরে গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com