শুক্রবার, ০৬:৫০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল 

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত
পবিত্র সীরাতুন্নবী (সা.) উদযাপন, হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমী মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য ইসলামি ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাদ আসর থেকে রাত ১১টা পর্যন্ত মাদ্রাসা সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। বিশেষ বক্তা ছিলেন ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান রশীদী (তালতলী হুজুর, বরগুনা) এবং হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম ফিরোজী, মুহতামিম, তাকওয়া নূরানী হিফজি মাদ্রাসা, গৌরনদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম, ইমাম ও খতিব, সাব রেজিস্টার জামে মসজিদ গৌরনদী, বরিশাল।
উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সিনিয়ার সাংবাদিক মোঃ মোস্তফা হাওলাদার, মো. লিটন খান, এ এস মামুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের মহতামিন রাজনৈতিক অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বর্তমান সময়ের জনপ্রিয় ক্বারি ও মাহাদুত তালহা বাংলাদেশের অন্যতম প্রশিক্ষক হাফেজ ক্বারি মো. হামিদুল্লাহ চৌধুরী এবং হাফেজ ক্বারি মো. ওবায়দুল্লাহ চৌধুরী। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন হযরত মাওলানা জহিরুল ইসলাম, মুহতামিম, ইসলামিয়া হিফজুল কুরআন মাদ্রাসা এবং হাফেজ ক্বারি মো. ফাহিম আহমেদ, শিক্ষক, মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমী মাদ্রাসা।
মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল মাদ্রাসার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা। এ সময় শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও দ্বীনি জ্ঞান অর্জনে আরও উৎসাহিত করতে অতিথিরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতা, মানবিকতা, পরস্পরের প্রতি সহমর্মিতা ও শান্তির চর্চা করার আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামের মৌলিক শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় এলাকাবাসী। অনুষ্ঠানের সফলতা ও সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন মারকাজুল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল নূরানী হাফেজি ও কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হযরত মাওলানা মো. নাঈমুর রহমান মিফতাহ (দা. বা.)।
আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা বিস্তার, পবিত্র সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের কোরআন ও সুন্নাহর আলোকে গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com