শুক্রবার, ০৬:৫০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

মো. মোস্তফা হাওলাদার, 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত
বরিশালের গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে মাইনুর হাসান মাসুম নামে এক কলেজ কর্মচারীকে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
মাইনুর হাসান মাসুম পার্শ্ববর্তী ডাসার উপজেলার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত। তিনি ডাসার এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রি কলেজে বদলি হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বুধবার দুপুরে খাঞ্জাপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলযোগে ফেরার পথে ইউনিয়ন পরিষদের সামনে মাসুমকে কয়েকজন যুবক থামিয়ে তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করেন তারা। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং উপস্থিত লোকজন তাঁকে মারধর করেন।
একপর্যায়ে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেতে মাসুম তাঁর মোটরসাইকেল, মুঠোফোন ও মানিব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তবে মাসুমের কাছে ইয়াবা পাওয়ার বিষয়টি পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এ বিষয়ে বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের তদন্তের পরই ইয়াবা উদ্ধারের অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com