রবিবার, ০১:০৫ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটি তার প্রথম সফর।

আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে তিনি রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ। একই এলাকায় পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান।

তারপর পাকুন্দিয়া থেকে সড়কপথে দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী পৌঁছাবেন এবং জেলার একমাত্র সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দুপুর দেড়টায় কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন শেষে সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন সরকারপ্রধান। একই সময়ে ঈদগাহে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

পরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিরতির পর বিকেল চারটায় শহরের ঐতিহাসিক কিশোরগঞ্জ স্টেডিয়ামে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে অন্যান্য অনুদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

দীর্ঘদিন পর সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের আশা, এই সফরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জেলার উন্নয়নেও নতুন গতি আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com