বৃহস্পতিবার, ০১:৪৩ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন

গৌরনদী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত
বরিশালের গৌরনদীতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারকে ১০ দিনেও গ্রেপ্তার না করায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার (১২ আগস্ট) সকালে গৌরনদী মডেল থানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকরা মামলার প্রধান আসামি মাসুম হাওলাদারসহ হামলায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও গিয়াসউদ্দিন মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার।
এ সময় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এস এম মোশাররফ হোসেন, মো. মোস্তফা হাওলাদার, মনিষ বিশ্বাস, মো. লিটন খানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ২ আগস্ট সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর ১০ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
তারা অবিলম্বে প্রধান আসামিসহ মামলার সব আসামিকে গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত। তাই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হামলার ঘটনা
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গত ২ আগস্ট বিকেলে গৌরনদীর পুরাতন নাহার সিনেমা হল মোড়ে সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিক জুলফিকারের অভিযোগ, তাঁর ভাগ্নের গ্যারেজের মোটর মেকানিক রিপন কাজীর ওপর হামলার ঘটনা সম্পর্কে জানতে গেলে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালায়।
এ ঘটনায় ওই দিনই গৌরনদী মডেল থানায় মামলা করা হয়। মামলায় মাসুম হাওলাদার, তাঁর ছেলে ইয়াসিন হাওলাদার, ভাই রাসেল হাওলাদার, সবুজ হাওলাদার ও রিয়াজ উকিলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মানববন্ধন শেষে সাংবাদিকরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মামলার প্রধান আসামিসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com